অরুন্ধতী (অভিনেত্রী)
অরুন্ধতী | |
|---|---|
| জন্ম | পদ্মা |
| অন্যান্য নাম | অপ্সরা, পদ্মাবতী |
| শিক্ষা | বাপু কম্পোজিট পিইউ কলেজ, বেঙ্গালুরু |
| পেশা | অভিনেত্রী |
| বছর সক্রিয় | ২০১৩–বর্তমান |
| টেলিভিশন | সান টিভি |
| পিতামাতা | |
অরুন্ধতী একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত তামিল ও কন্নড় সিনেমায় অভিনয় করেন। তার অভিনয় জীবন শুরু হয় ২০১০ সালে এস.এ. চন্দ্রশেখর প্রযোজিত তামিল চলচ্চিত্র ভেলুথু কাট্টু -এর মাধ্যমে।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]অরুন্ধতী কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার পিতামাতার নাম ভেঙ্কটস্বামী এবং গীতা। তার যোগেশ নামে একটি ছোট ভাই আছে। জন্মের সময় তার নামকরন হয় পদ্মা। চলচ্চিত্রে অভিষেকের পর তার অরুন্ধতী নামকরন হয়। তার একটি ছোট ভাই আছে, যার নাম যোগেশ। অরুন্ধতী বেঙ্গালুরুর বাপু কম্পোজিট পিইউ কলেজ থেকে তার প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা (পিইউসি) সম্পন্ন করেন এবং এরপর তিনি বিমান সেবিকা হওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]
কর্মজীবন
[সম্পাদনা]পরিচালক ও প্রযোজক এস এ চন্দ্রশেখর অরুন্ধতীকে প্রথমবার একটি মন্দিরে দেখতে পান। তিনি তখনও শিক্ষার্থী ছিলেন। তিনি তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ভেলুথু কাট্টু ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।[১] যদিও ছবিটি বক্স অফিসে তেমন সফলতা পায়নি, তবে সমালোচকরা অরুন্ধতীর অভিনয়কে প্রশংসা করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]
চলচ্চিত্রে অভিষেকের পর এস এ চন্দ্রশেখর তার জন্মনাম পদ্মা থেকে পরিবর্তন করে তার নতুন নামকরন করেন অরুন্ধতী, যা পরে তামিল চলচ্চিত্র জগতে জনপ্রিয় হয়ে ওঠে। তিনি চরিত্র নির্বাচনে অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন এবং যথাযথ প্রস্তাব না পাওয়া পর্যন্ত বেশ কয়েকটি সিনেমার অফার প্রত্যাখ্যান করেন। পরে, তিনি ইরফানের বিপরীতে বোদিনায়ক্কানুর গণেশন (২০১১) এবং সুন্দরত্তম (২০১৩) ছবিতে অভিনয় করেন। ২০১৪ সালে, নেত্রু ইন্দ্রু ছবিতে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন, যিনি একজন পতিতার ছদ্মবেশে থাকেন। যদিও ছবিটি বক্স অফিসে ভালো চলেনি, তার অভিনয় প্রশংসিত হয়।
এরপর তিনি সিবি সত্যরাজের বিপরীতে নাইগাল জাকিরথাই (২০১৪) নামে একটি কমেডি-থ্রিলার মুভিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে, তিনি থামন কুমারের বিপরীতে রোমান্টিক থ্রিলার থটল থোডারম (২০১৫)-এ অভিনয় করেন, যা বক্স অফিসে সফলতা অর্জন করে এবং সমালোচকদের ইতিবাচক পর্যালোচনা পায়।[২] ২০১৬ সালে, তিনি অ্যাকশন ফিল্ম অর্থানারি-তে মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেন, যা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। তিনি কালা নাটকে একটি চরিত্রে অভিনয় করেন, যেখানে একাধিক তারকা শিল্পীর সাথে তিনি কাজ করেছিলেন। বর্তমানে, তিনি মুগাম-এ প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং ছবিটি এখনো নির্মাণাধীন রয়েছে।[৩]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]- অন্যথায় উল্লেখ না থাকলে, সমস্ত চলচ্চিত্র তামিল ভাষায়।
| বছর | সিনেমা | চরিত্র | উল্লেখ |
|---|---|---|---|
| ২০০৯ | বীরাপ্প্ন | দিপীকা | |
| ২০১০ | কোল্মিঞ্চু | কন্নড় সিনেমা[১] | |
| ২০১০ | ভেলুথু কাট্টু | আরুক্কানি | |
| ২০১১ | বোদিনায়াক্কানুর গনেশন | সরস্বতী | |
| ২০১৩ | অন্থরায়া | অপ্সরা | কন্নড় সিনেমা[৪] |
| ২০১৩ | সুন্দত্তম | কলাইবনী | |
| ২০১৪ | আগা রাজা | চন্দ্রর স্ত্রী | কন্নড় সিনেমা[৪] |
| ২০১৪ | নেত্রু ইন্দ্রু | আকিলা | |
| ২০১৪ | নাইগাল জাকিরথাই | রেনুকা | |
| ২০১৫ | থোট্টাল থোদুরম | মধু | |
| ২০১৬ | অর্থনারী | সত্যা | |
| ২০১৮ | কালা | কালার শাশুড়ি | |
| ২০১৯ | নাম্মা ভেট্টু পিল্লাই | পারির স্ত্রী | |
| ২০২২ | বীরুমন | কানিমোঝি | |
টেলিভিশন
[সম্পাদনা]২০১৭- গ্রামাথিল ওরু নাল ( সান টিভি )
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Owe it to six yards"। Bangalore Mirror। ১৮ এপ্রিল ২০১০।
- ↑ Vasudevan, K. V. (১৬ জুলাই ২০১৬)। "Air hostess to actress: Arundhati"। The Hindu। ১৫ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ K., Janani (১৪ আগস্ট ২০১৭)। "Arundhati essays a bold role in Kaala"। Deccan Chronicle।
- 1 2 "Ganesh's heroine replaced again"। The Times of India। ১৮ জুন ২০১৪।