Jump to content

Commons:Wiki Loves Bangla 2026/Winners

From Wikimedia Commons, the free media repository
  • প্রধান পাতা
  • ২০২৬
  • ২০২৫
  • ২০২৪


বাংলার প্রেমে উইকি ২০২৬

বিজয়ী!

বাংলার প্রেমে উইকি ২০২৬ আলোকচিত্র প্রতিযোগিতায় ৩৬৪ জন অংশগ্রহণকারী সর্বমোট ২,৮৮৯টি আলোকচিত্র এবং ১৫টি ভিডিও জমা দিয়েছেন। দুই ধাপের পর্যালোচনা ও মূল্যায়ন শেষে, এসব জমা থেকে নির্বাচিত হয়েছে এবারের চূড়ান্ত বিজয়ীরা।

এবারের প্রতিযোগিতায় জমা পড়া আলোকচিত্রগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য সংখ্যক ছবি উইকিমিডিয়া কমন্সের স্বতন্ত্র নির্বাচনী প্রক্রিয়ায় স্বীকৃতি লাভ করেছে। এর মধ্যে ৯টি নির্বাচিত ছবি এবং ৮৬টি মানসম্মত ছবি হিসেবে স্বীকৃতি লাভ করেছে, যা প্রতিযোগিতায় জমা পড়া আলোকচিত্রগুলোর গুণমানের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

নির্বাচিত সকল বিজয়ীকে আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল আলোকচিত্রী ও ভিডিও নির্মাতাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এছাড়া এই প্রতিযোগিতার মূল্যায়ন ও সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমাদের পর্যালোচক, বিচারকমণ্ডলী ও স্বেচ্ছাসেবীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।


বাংলার প্রেমে উইকি ২০২৬ বিজয়ী


রমজানে দীর্ঘ সারিতে একসঙ্গে ইফতারে অংশ নিচ্ছেন শত শত রোজাদার, মসজিদ আল মুস্তফা, ঢাকা, বাংলাদেশ।
স্বীকৃতিপ্রদান: রাকিবুল আলম খান, বাংলাদেশ / সিসি-বাই-এসএ-৪.০
Featured pictures Quality images

সমান্তরাল সারিতে বসা মানুষের সুশৃঙ্খল বিন্যাস স্থাপত্যের মনোরম প্রতিসাম্যের সঙ্গে সুন্দরভাবে সামঞ্জস্য সৃষ্টি করেছে।

— বিশ্বরূপ গাঙ্গুলী, জুরি সদস্য

স্থাপত্যের ফ্রেমিং ও প্রতিসাম্যের ব্যবহার অসাধারণ। তবে ফ্রেমের বড় অংশের অন্ধকার এলাকাগুলো ছবির সামগ্রিক দৃশ্যগত ভারসাম্য কিছুটা কমিয়ে দিয়েছে।

— আবদুল মোমিন, জুরি সদস্য



২য় স্থান

রাখের উপবাস উপলক্ষে বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে ভক্তরা উপবাস ভঙ্গের আগে প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনায় অংশ নিচ্ছেন, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
স্বীকৃতিপ্রদান: আজিম খান রনি, বাংলাদেশ / সিসি-বাই-এসএ-৪.০
Featured pictures Quality images

শক্তিশালী আবহ এবং কেন্দ্রীয় চরিত্রটি অত্যন্ত আকর্ষণীয়। নাটকীয় আলোকসজ্জা ছবির রঙ ও অনুভূতিকে আরও গভীর করেছে। চমৎকার কম্পোজিশন।

— আবদুল মোমিন, জুরি সদস্য

অগ্নিশিখা, ধোঁয়া এবং অসংখ্য জনসমাবেশ ছবিটিতে এক অসাধারণ আবহ সৃষ্টি করেছে।

— টিমোথি এ. গঞ্জালভেস, জুরি সদস্য



৩য় স্থান

দুর্গাপূজার প্রতিমার সামনে খেলায় মগ্ন শিশু, ভারত।
স্বীকৃতিপ্রদান: শুভায়ু দাসগুপ্ত, ভারত / সিসি-বাই-এসএ-৪.০

চাকার ব্যবহার করে পেছনের দুর্গামূর্তিকে বৃত্তাকারে ফ্রেমবন্দি করার কৌশল ছবিতে অসাধারণ গভীরতা ও গল্প বলার মাত্রা যোগ করেছে। কম্পোজিশন অত্যন্ত চমৎকার।

— আবদুল মোমিন, জুরি সদস্য

অসাধারণ কম্পোজিশন এবং ফ্রেমিং। ভিন্নধর্মী দৃষ্টিকোণ ছবিটিকে আরও আকর্ষণীয় করেছে।

— টিমোথি এ. গঞ্জালভেস, জুরি সদস্য



৪র্থ স্থান

দুর্গার আগমন, পশ্চিমবঙ্গ, ভারত।
স্বীকৃতিপ্রদান: শিবাশীষ সাহা, ভারত / সিসি-বাই-এসএ-৪.০

উজ্জ্বল রঙের বিপরীতে সমৃদ্ধ সাংস্কৃতিক গল্প বলার সুন্দর উদাহরণ। সাদা কাশফুল ও সবুজ পাহাড়ের মাঝের ফ্রেমিং ছবিটিকে দৃষ্টিনন্দন প্রাকৃতিক সীমানা দিয়েছে, আর নিচু কোণ থেকে তোলায় শোভাযাত্রাটি আরও গৌরবময় ও উৎসবমুখর মনে হচ্ছে। তবে দুপুরের তীব্র আলো মুখে গভীর ছায়া ফেলায় অভিব্যক্তি স্পষ্টভাবে ফুটে ওঠেনি এবং গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যগত সূক্ষ্মতা হারিয়ে গেছে।

— আবদুল মোমিন, জুরি সদস্য

ছবির প্রায় সব দিকই সুন্দরভাবে সাজানো। তবে গতিশীল মুহূর্তের অভাবে এটি স্বতঃস্ফূর্ত দৃশ্যের বদলে পরিকল্পিতভাবে তোলা ছবি বলে মনে হয়।

— বিশ্বরূপ গাঙ্গুলী, জুরি সদস্য



৫ম স্থান

প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বলন করছেন একদল নবদীক্ষিত বৌদ্ধ শ্রমণ, বাংলাদেশ।
স্বীকৃতিপ্রদান: মোহাম্মদ রুবেল, বাংলাদেশ / সিসি-বাই-এসএ-৪.০
Featured pictures Quality images

চমৎকার উচ্চ কোণ থেকে তোলা সুগঠিত কম্পোজিশন। মৃদু আলো বিষয়বস্তুকে সুন্দরভাবে আলোকিত করেছে। গল্প বলার ধরন ও প্রতিসাম্য প্রশংসনীয়। তবে ওপরের ডান কোণে জ্বলতে থাকা প্রদীপগুলো মূল বৃত্তাকার বিন্যাস থেকে কিছুটা মনোযোগ সরিয়ে নেয়।

— আবদুল মোমিন, জুরি সদস্য

ফ্রেমের ওপরের অংশে থাকা চৌকো প্রদীপের পাত্রটি বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে, ফলে দৃশ্যটি কিছুটা মঞ্চস্থ বলে মনে হয়।

— বিশ্বরূপ গাঙ্গুলী, জুরি সদস্য

চূড়ান্ত তালিকা – বাংলার প্রেমে উইকি ২০২৬

বিজয়ী ছবির পাশাপাশি, বিচারকমণ্ডলীর মূল্যায়নে চূড়ান্ত তালিকায় এগিয়ে থাকা আরও কিছু অসাধারণ আলোকচিত্র এখানে উপস্থাপন করা হলো। এগুলো পূর্বঘোষিত পুরস্কারের জন্য নির্বাচিত না হলেও, শিল্পগুণ, নান্দনিকতা, সৃজনশীলতা এবং বিষয় নির্বাচনের স্বাতন্ত্র্যের কারণে বিশেষভাবে প্রশংসার দাবিদার। আশা করি, এই নির্বাচিত আলোকচিত্রগুলোর মধ্যেও বাংলার উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য সৌন্দর্য এবং আলোকচিত্রীদের সৃজনশীল দৃষ্টিভঙ্গির চমৎকার প্রকাশ খুঁজে পাওয়া যাবে।

নির্বাচিত ভিডিও

মানদণ্ড পূরণ করে এমন কোনো ভিডিও না পাওয়ায় এ বছর এই বিভাগে কোনো পুরস্কার ঘোষণা করা হয়নি।

শীর্ষ অবদানকারী

মোট ২২০টি ছবি আপলোড করেছেন, যা মোট আপলোডের প্রায় ৭.৫৬%।


দাবিত্যাগ: এই পাতায় প্রকাশিত ফলাফল বাংলার প্রেমে উইকি ২০২৬ আলোকচিত্র প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। বিজয়ী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে গৃহীত, যা অপরিবর্তনযোগ্য। তবে কোনো প্রকার ত্রুটি সংশোধন বা প্রয়োজনীয় হালনাগাদের ক্ষেত্রে আয়োজক কর্তৃক এই পাতা সম্পাদনা হতে পারে।