বিষয়বস্তুতে চলুন

ইভেন্ট:অনলাইন উইকিপিডিয়া কর্মশালা, জুন ২০২৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অংশগ্রহণের বিকল্পঅনলাইন ইভেন্ট
শুরু ও সমাপ্তির সময়১৪:০০, ৬ জুন ২০২৬ – ১৫:০০, ৬ জুন ২০২৬
সময় অঞ্চল: +00:00
অংশগ্রহণকারীর সংখ্যা১৫১ জন অংশগ্রহণকারী
উইকিপিডিয়া কর্মশালা

মাসিক অনলাইন সভা: জুন ২০২৬
তারিখ ৬ জুন ২০২৬
সময় রাত ৮:০০ (বাংলাদেশ সময়)
সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
আপনার স্থানীয় সময় দেখুন
মাধ্যম জুম, ফেসবুক ও ইউটিউব
লক্ষ্য গোষ্ঠী নতুন অবদানকারী
যোগাযোগ Yahya
(ইমেইল: yahya@wikimedia.org.bd)
উইকিপিডিয়া পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন আপনিও হতে পারেন এর একজন লেখক?

কীভাবে উইকিপিডিয়ায় কাজ শুরু করবেন, তা নিয়ে ভাবছেন? আপনাদের জন্যই উইকিমিডিয়া বাংলাদেশের জুন মাসের মাসিক অনলাইন সভায় থাকছে একটি বিশেষ উইকিপিডিয়া কর্মশালা! এই আয়োজনটি সম্পূর্ণভাবে নতুনদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে। ঘরে বসেই আমাদের সাথে যুক্ত হয়ে শিখে নিতে পারেন মুক্ত বিশ্বকোষ সম্পাদনার খুঁটিনাটি।

সবার অংশগ্রহণকে সহজ ও বাধাহীন করতে এবারের কর্মশালাটি উইকিমিডিয়া বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিম) করা হবে।

এই কর্মশালায় আপনি কী কী শিখবেন?

[সম্পাদনা]

এই সেশনে আমরা হাতেকলমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো:

  • উইকিপিডিয়ার প্রাথমিক ধারণা: উইকিপিডিয়া আসলে কীভাবে কাজ করে?
  • প্রথম ধাপ: কীভাবে নিজের একটি উইকিপিডিয়া অ্যাকাউন্ট তৈরি করবেন।
  • সম্পাদনার হাতেখড়ি: কীভাবে বিদ্যমান নিবন্ধের তথ্য হালনাগাদ বা সংশোধন করবেন এবং নতুন নিবন্ধ তৈরি করবেন।
  • তথ্যসূত্র যুক্তকরণ: উইকিপিডিয়ায় লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—কীভাবে সঠিক রেফারেন্স বা তথ্যসূত্র যুক্ত করতে হয়।
  • সরাসরি প্রশ্নোত্তর: লাইভ চলাকালীন কমেন্ট বক্সে আপনার যেকোনো প্রশ্ন করতে পারবেন, এবং আমাদের অভিজ্ঞ উইকিপিডিয়ানরা সাথে সাথেই তার উত্তর দেবেন!

কাদের জন্য এই আয়োজন?

[সম্পাদনা]

আপনি যদি উইকিপিডিয়ায় নিজের ভাষায় অবদান রাখতে আগ্রহী হন, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না—তবে এই কর্মশালাটি ঠিক আপনার জন্যই! পূর্বে কোনো সম্পাদনার অভিজ্ঞতা থাকার একেবারেই প্রয়োজন নেই।

সরাসরি যুক্ত হওয়ার লিংক

[সম্পাদনা]

কর্মশালাটি জুম অ্যাপে অনুষ্ঠিত হবে, পাশাপাশি বাংলা উইকিপিডিয়া ফেসবুক পেইজে লাইভ সম্প্রচারিত হবে। আপনার সুবিধামতো নিচের প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত হতে পারেন:

মিটিং আইডি: 868 5767 0771
পাসকোড: 049849

সাধারণ নীতিমালা

[সম্পাদনা]

উইকিমিডিয়ার অন্যান্য সকল ইভেন্টের মতো এই আয়োজনেও একটি নিরাপদ, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বজনীন আচরণবিধি প্রযোজ্য হবে।

স্বীকৃতি

[সম্পাদনা]
  • Yahya - উপস্থানা ও পরিচালনা
  • NahidSultan - কর্মশালা পরিচালনা
  • Tausheef Hassan - স্বেচ্ছাসেবক
  • Hasnat Abdullah - স্বেচ্ছাসেবক